নোটিশ বিস্তারিত
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা–২০২৬ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা–২০২৬ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
বাংলাদেশের সকল সাধারণ শিক্ষা বোর্ড (ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ) কর্তৃক প্রকাশিত সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা–২০২৬ আগামী ২ জুলাই ২০২৬ থেকে শুরু হয়ে ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের প্রতি নিম্নলিখিত নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হলো—
- প্রতিটি পরীক্ষার দিন পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
- ব্যবহারিক (Practical) পরীক্ষাসমূহ শিক্ষা বোর্ড নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে।
- সকল পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর কমপক্ষে ৭ (সাত) দিন পূর্বে নিজ নিজ কলেজ থেকে প্রবেশপত্র (Admit Card) সংগ্রহ করতে হবে।
- শিক্ষা বোর্ড কর্তৃক জারিকৃত সকল নির্দেশনা ও পরীক্ষার বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।
সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা রইল।
অধ্যক্ষ
মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজ
সংযুক্তি ফাইল:
ডাউনলোড করুন